
রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজারহাটে বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলার চাকির পশার ইউনিয়নের জোলাপাড়া গ্রামে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান। তিনি জানান পিপিআর একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ যা ছাগল ও ভেড়ার হয়ে থাকে। সময়মতো টিকা প্রদান না করলে ছাগল ও ভেড়ার মৃত্যুর হার শতকরা ৫০ - ৮০ ভাগ। এ কার্যক্রম চলবে ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যে কর্মসূচিকে সফলভাবে পরিচালনার জন্য প্রচার প্রচারনা শেষ করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রমেশচন্দ্র সরকার, সাংবাদিক মোঃ মোবাশ্বের আলম লিটন প্রমূখ। ক্যাম্পেইন উদ্বোধনকালে শতাধিক ছাগল ও ভেড়ার পিপিআর ভ্যাকসিন প্রদান করা হয়।





























