
রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে গত ১১ মার্চের একটি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ ছাত্র প্রতিনিধি কেএম রাফি’র একটি ভিডিও সাক্ষাৎকার নিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে, সেখানে কিছু আক্রমনাত্তক কথা বার্তা ছিল, যা ভুল স্বীকার করে এ সংবাদ সম্মেলন
করে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ রিয়াদ, কেএম রাফি প্রমুখ।
এ সময় লিখিত বক্তব্যে বক্তারা বলেন, আমাদের সহকর্মী ফাহিম বিশ্বাস কে নিয়ে ভুলবোঝাবুঝি হয়েছিল। তা জেলার নেতৃবৃন্দ এসে বিষয়টি সমাধান করে দেন।
ভুলবোঝাবুঝির বিষয়টি নিয়ে তৃতীয় পক্ষ ঘটনার সময় একটি ভিডিও সাক্ষাৎকার নেয়। সেই সাক্ষাতকারে দেওয়া বক্তব্য ভূল স্বীকার করছি। আমরা বৈষম্যবিরোধী
ছাত্র প্রতিনিধিরা সর্বদা ঐক্যবদ্ধ আছি বলে জানান তারা। এ সময় ছাত্র প্রতিনিধিদের একাংশ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





























