
মো: একরামুল হক, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত
শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯ ঘটিকায়
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজার সভাপতিত্বে ও সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, অফিস সম্পাদক জনাব জাকারিয়া হোসেন, পৌর আমীর আলহাজ্ব হোসেন আলী, কর্মপরিষদ সদস্য যথাক্রমে নজরুল, সুমন আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ।





























