
মো: একরামুল হক, রায়গঞ্জ:
‘তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে’, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের
রায়গঞ্জে র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার সুদীপ কুমার রায়।
এ সময় রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ,উপজেলা আইসিটি অফিসার ইঞ্জিনিয়ার মো. মোহায়মেনু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাংবাদিক গোলাম মুক্তাদির, শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।





























