
মো: একরামুল হক, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে মানবতার কল্যাণে রক্তদান সংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বাশুড়িয়া দাখিল মাদ্রাসা ময়দানে মানবতার কল্যাণে রক্তদান সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ মাহাদি হাসান
(ইমন) এর সঞ্চালনায় ও উপদেষ্টা মোঃ ইমরান মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ওহেদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মানবিক কাজল, এস.এম বাহাদুর আলী, সাংবাদিক সাইদুল ইসলাম আবির প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের
দায়িত্বশীল, রক্তদাতা, রক্তদান সংগ্রহকারী,
উপজেলার বিভিন্ন মান মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবী সহ প্রায় শতাধিক একাবাসী।





























