
মো: একরামুল হক, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
রবিবার ( ২রা মার্চ) বিকেল ৫টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকায় অফিস উদ্বোধন, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণত সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খান সজল, ক্রিয়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুজায়ফা হিজল,
আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, অর্থ বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ।
এ উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ, সমর্থক ও শতাধিক সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন।





























