
মো: একরামুল হক, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অসহায় দুস্থদের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার ডুমরাই বাজারে মানব কল্যাণ সংঘের উদ্যোগে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
মানব কল্যান সংঘের সভাপতি মো. শাহানুর আলমের সভাপতিত্বে এবং নাজমুল হুদা ও শওকত আলীর যৌথ ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, এ্যাড: মির্জা মো. খোয়াজা উদ্দিন, চান্দাইকোনা ইউপি’র প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় সংগঠনটির সকল দায়িত্বশীল, কর্মী ও সদস্যবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিল।





























