শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

রওশনের পাশে কেউ নেই

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image




আলাদা জাতীয় পার্টি করার স্বপ্ন ধূসর হয়ে যাচ্ছে রওশন এরশাদের। একই তিনি তিনি বয়স্ক, নানা রকম অসুখ বিসুখে ন্যুব্জ হয়ে আছেন। অন্যদিকে যারা তাকে উস্কে দিয়েছিল জাতীয় পার্টি ভাঙার জন্য এবং তাকে সংরক্ষিত আসনের এমপি বানানোর জন্য তারাও এখন পিছু টান দিয়েছেন। ফলে রওশন পাশে কেউ নেই। রওশন এখন একা। অন্যদিকে জি এম কাদের রাজনৈতিক কৌশলে জয়ী হয়েছেন। তিনি তার স্ত্রী শেরীফা কাদেরকে মনোনয়ন দেননি। আর এই মনোনয়ন না দেওয়ার ফলে জাতীয় পার্টির একটি অংশ যারা শেরীফা কাদেরের বিরোধী ছিল, জি এম কাদের তার স্ত্রীকে কেন সংরক্ষিত আসনে মনোনয়ন দেবেন- এ নিয়ে উত্তপ্ত ছিল, তারাও এখন নমনীয় হয়েছেন। ফলে আপাতত জাতীয় পার্টিতে ভাঙনের যে শঙ্কা দেখা দিয়েছিল সেটি কেটে গেছে। 


রওশন এরশাদ কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় নেই—এমনটাই মনে করছেন জাতীয় পার্টির জি এম কাদের বিরোধীরা। তারা আরও মনে করছেন যে, যদি রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ভাগ হয় তাহলে সেটিকে সরকারও সমর্থন দেবে না। বরং সরকার জি এম কাদেরের সঙ্গে একটি সমঝোতাপূর্ণ সম্পর্ক রেখে সংসদকে কার্যকর করতে চায় আগামী পাঁচ বছর। কারণ এই সংসদ কতটুকু কার্যকর বা অর্থবহ তা আন্তর্জাতিক সম্প্রদায় সবসময় নজর রাখছে। সে কারণেই জি এম কাদেরকে এখন দূরে ঠেলে দিতে রাজি নয় সরকার। বরং জি এম কাদেরকেই সরকার এখন গুরুত্ব দিচ্ছে। রওশন এরশাদকে তারা আমলে নিচ্ছে না।


রওশন এরশাদের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম মসিউর রহমান রাঙ্গাঁ ইতোমধ্যে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যরাও যারা আছেন বা নেপথ্যে কলকাঠি নেড়েছেন তারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তারা বুঝতে পেরেছেন যে, জাতীয় পার্টির সিংহভাগ নেতাকর্মীরা রওশন এরশাদের সঙ্গে নেই। এ রকম একটা বাস্তবতায় রওশন এরশাদের পৃথক জাতীয় পার্টি করার উদ্যোগ ভেস্তে গেছে। রওশন এরশাদ যে জাতীয় পার্টি থেকে জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন সেটি অকার্যকর হয়েছে। জাতীয় পার্টির সিংহভাগ নেতাই মনে করেন যে, রওশন এরশাদের চেয়ে জি এম কাদের দলের জন্য অনেক কার্যকর এবং রওশন এরশাদ দলের নেতৃত্ব গ্রহণ করলে দলের জন্য খুব একটা ইতিবাচক হবে না। বরং এমনি সাংগঠনিক ভাবে ক্রমশ ক্ষয়িষ্ণু হতে থাকা দলটি আরও ক্ষয়িষ্ণু হয়ে প্রায় নিঃশেষ হয়ে যাবে। 


বিভিন্ন সূত্রগুলো বলছে যে, রওশন এরশাদ আশা করেছিলেন তিনি যখন আলাদা জাতীয় পার্টি গঠনের প্রক্রিয়া শুরু করবেন, তখন তার এই প্রক্রিয়ায় সরকারও সমর্থন দেবে। কারণ জি এম কাদেরকে চাপে রাখার জন্যই সরকার রওশন এরশাদকে সক্রিয় রাখতে চাইবেন। কিন্তু বাস্তবে দেখা গেছে সরকার সেই পথে পা বাড়ায়নি। বরং জি এম কাদেরকে বিরোধী দলের মর্যাদা দেওয়া হয়েছে। জি এম কাদের যেন সরকারের গঠনমূলক সমালোচনা করে সে ব্যাপারেও সবুজ সংকেত দেওয়া হয়েছে। সরকারের সাথে নির্বাচনের আগে জি এম কাদেরের যে সন্দেহ অবিশ্বাস এবং টানাপোড়েন ছিলো তা কেটে গেছে বলে মনে করছে বিভিন্ন মহল। আর এ রকম বাস্তবতায় জি এম কাদেরই এখন প্রধান এবং একমাত্র জাতীয় পার্টি হিসেবে থাকছে। অন্যদিকে রওশন এরশাদের পাশে কেই নেই। ফলে জাতীয় পার্টির ভাঙন আপাতত বন্ধই থাকছে। জাতীয় পার্টিকে যারা ভাঙতে চেয়েছিলো তারাও এখন গুটিয়ে গেছে।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান