
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক শামসুদ্দিন আহমেদ (৮০) মারা গেছেন। রবিবার ভোর ৩.৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদের গ্রামের বাড়ি ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা।
তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।
রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় বাদশাগঞ্জ খেলার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।





























