
মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি:
বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশের অভিযানে ১০৫ গ্রাম গাঁজাসহ এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মোছাঃ পাপিয়া (৫০), পিতা- মোঃ মোকসেদ।
থানা সূত্রে জানা যায়, গত ১২ জুন ২০২৫ তারিখ রাত ৭টা ৪০ মিনিটে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে আসামির নিজ বাড়িতে উপস্থিত হলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পাপিয়া। তবে, উপস্থিত নারী পুলিশের সহায়তায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
পরবর্তীতে এসআই মোঃ গোলাম মোস্তফা নারী কনস্টেবলের সহায়তায় পাপিয়ার বসত ঘরে তল্লাশি চালিয়ে খাটের তোষকের নিচ থেকে তার হেফাজতে থাকা ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানার রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, পাপিয়া এর আগেও একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে সহিংসতা, চুরি, ও মাদক সংক্রান্ত ধারায় মামলা:
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শফিকুল ইসলাম বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























