
মাদারগঞ্জ প্রতিনিধি
সামাজিক সংগঠন বাংলাদেশ রোড লাইফ এর সাথে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধায় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র সহ - সভাপতি সিয়াম হোসেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সামি, কেন্দ্রীয় সহ সভাপতি আবু সাইদ সাহেদ, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল ইসলাম রুমন, কেন্দ্রীয় সদস্য মুহাইমিনুল,সাইফ, আরাফাত , নাইম প্রমুখ।





























