
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:
গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসন্ত্রাসীদের হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শওকত আলী দিদারকে হ*ত্যা এবং স্বেচ্ছাসেবক দল—কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী সহ শতাধিক নেতা-কর্মীকে আহত করার প্রতিবাদে সাতকানিয়া উপজেলা গেইট থেকে আজ সোমবার ১৬ সেপ্টেম্বর দুপুর ৩ ঘটিকায় সাতকানিয়া উপজেলা-পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য এহসানুল করিম ,সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আলী মিয়া, সোহেল, ইমরান, সাতকানিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ রাসেল সহ উপজেলা-পৌরসভার স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





























