
আরাফাত আলী
সাতক্ষীরায় আম ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেয়ে শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। তিনি যশোর জেলার শার্শা থানার কায়বা গ্রামের আব্দুল মাজেদের ছেলে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদরের বাইপাস সড়কের চিংড়িখালি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে কলারোয়া থেকে ট্রাকে (ঢাকা মেট্রো-ন-১৫-০৭৭৪) আম নিয়ে কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাহির হয় নিহত ওই ব্যবসায়ী। সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসার চিংড়িখালি নামক স্থানে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বিলের মধ্যে উল্টে পড়ে যায়। চালক নিরাপদে বাহির হতে পারলেও পাসের ছিটে বসে থাকা শহিদুল চাপা পড়েন ট্রাকের নিচে। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহত শহীদুল ইসলামের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।





























