
মোঃমাহবুবুর রহমান রানা সাটুরিয়া মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্সরা একদফা দাবিতে কর্মবিরতি পালন করছে।মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সাটুরিয়া উপজেলার আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন।এ সময় তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক,অতিরিক্ত মহাপরিচালক,পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ দাবি করেন এবং ওই পদগুলোতে যোগ্যতার ভিত্তিতে নার্সিং কর্মকর্তাদের পদায়ন চান।কর্মবিরতি পালনকালে তারা বলেন,মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেন এবং আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন।তবে হাসপাতালের জরুরি বিভাগ,ইমারজেন্সি,অপারেশন থিয়েটার (ওটি),লেবার ওয়ার্ড এই ইউনিটগুলো এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে নিশ্চিত করেন তারা।





























