
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল( টাঙ্গাইল )প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আর একটি নাম। টাঙ্গাইলের ঘাটাইলে বুধবার সকালে নিজ বাড়ির নিকটে মহাসড়কের কাছে দাঁড়িয়ে ছিল সে। হঠাৎ একটি পিকাপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেল এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা হারুনের উপরে পড়ে। মাথা মুখ থেতলে যায়। পরিবারের লোকজন প্রথম থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৫ মার্চ ) সকাল ৭ঃ০০ টায় সে মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। সে দীর্ঘদিন যাবত ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত এবং উপজেলার গ্রাম পুলিশ সমিতির বর্তমান সভাপতি। হারুন উপজেলার দিগড় ইউনিয়নের নজুনবাগ গ্রামের মৃত মোহাম্মদ আলী ছোট ছেলে।





























