শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

সীমান্তে অবৈধ পথে ঢুকছে চা, ক্ষতির মুখে খাত সংশ্লিষ্টরা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৯ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৯ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দশ লাখ কেজি চা পাতা অবিক্রিত থাকার পরও আমদানি করছেন ব্যবসায়ীরা, তাও আবার সরকারের চোখ ফাঁকি দিয়ে। গত পাঁচ বছরে শ্রীলংকা, যুক্তরাজ্য, চীনসহ নানা দেশ থেকে ৫০০ মিলিয়ন ডলারের চা পাতা আমদানি হয়েছে। এছাড়া সীমান্তে অবৈধ পথেও ঢুকছে চা পাতা। এতে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছেন চা খাত সংশ্লিষ্টরা।


দেশের অভিজাত সুপার শপ, কিংবা শহুরে পাড়ার মোড়ের দোকানে চোখে পড়ে আকর্ষণীয় মোড়কে রাখা বিদেশি চা পাতা। আছে বিশ্বখ্যাত যুক্তরাজ্যের টুইনিংস, শ্রীলঙ্কার দিলমাহ ব্রান্ডের চা পাতাও।


এছাড়া চীন, ভিয়েতনামসহ নানা দেশ থেকে আমদানি হচ্ছে উচ্চমূল্যের এসব চা পাতা।


স্লিম টি, গ্রিন টি, মাসালা টিসহ নানা ফ্লেভারে আর ধরনে এসব চা পাতা বিক্রি হয়। অভিজাত ক্রেতারাই ভোক্তা। মূলত, সুপার শপগুলোতে বিক্রি হওয়া এসব চা পাতা আসে সরকারের অগোচরে।


উৎসব সুপারশপের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার জুলকার নাইন বলেন, ‘আমরা সরাসরি আমদানিকারকদের থেকে নিয়ে থাকি। এরপর সেটা গ্রাহকদের কাছে যায়। আর যেগুলো দেশি চা পাতা আছে, সেগুলোর ব্র্যান্ডের সাথে আমাদের সরাসরি চুক্তি আছে। তারা আমাদের সরবরাহ করে এবং আমরা সেটা গ্রাহকদের কাছে পৌঁছে দেই।’


চা বোর্ডের হিসাবে, গত পাঁচ বছরে দেশে প্রায় ৫০১ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে চা পাতা আমদানিতে। এর মধ্যে ২০২২ সালে দশ লাখ কেজি চা আমদানিতে ব্যয় ১৫২ মিলিয়ন ডলার, ২০২৩ সালে ৮৬ মিলিয়ন ডলার এবং সবশেষ ২০২৪ সালে চা আমদানিতে ব্যয় ১২৩ মিলিয়ন ডলার। চা বোর্ড কর্মকর্তারা বলছেন, হাতে গোনা দুই-একটি প্রতিষ্ঠানকে সরকার চা আমদানির অনুমতি দেয়। কিন্তু সরকারের চোখ ফাঁকি দিয়ে বিপুল এই চা পাতা আমাদনি করে অসাধু ব্যবসায়ীরা। এতে ডলার ব্যয়ের পাশাপাশি, রাজস্ব হারায় সরকার।


বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন বলেন, ‘চায়ের ফ্লেভার বা টি ব্যাগ তৈরি করার জন্য আমাদের কিছু চা আমদানি করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যে কীভাবে আমদানি কমিয়ে রপ্তানিটা আরো বাড়ানো যায়।’


তিনি আরো বলেন, ‘আমাদের দেশে যেহেতু যথেষ্ট চা উৎপাদন হচ্ছে, প্রয়োজনে আমরা আমাদের দেশেই গ্রীন টি ফ্যাক্টরি তৈরি করতে চেষ্টা করবো।’


শুধু তাই নয়, প্রতিবছর সীমান্তে চোরাইপথেও প্রবেশ করে বিপুল পরিমাণ চা পাতা। যার কিছু জব্দ করতে পারে বিজিবি। অথচ দেশে ২০২৪ সালে চা উৎপাদন হয় নয় কোটি কেজিরও বেশি। চাহিদা মিটিয়ে রপ্তানি হয় পৃথিবীর অন্তত ২০টি দেশে। বাড়তি উৎপাদনের কারণে নিলামে বিপুল চা পাতা থেকে গেছে অবিক্রিত। এমন অবস্থায় আমদানি ঠেকানো না গেলে পুরো শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি বাগান মালিকদের।


ফটিকছড়ির চৌধুরী টি এস্টেট মো জাহাঙ্গির চৌধুরী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে চা এনে এখানে কম দামে বিক্রি করা হয়। কেননা সেগুলো অবৈধভাবে কম দামে আনা হয়।’


এভাবে চা আমদানি বাড়ার পেছনে সরকারের নীতিগত দুর্বলতা ও নরজরদারির অভাবকে দুষছেন চা খাত সংশ্লিষ্টরা। আমদানি ঠেকাতে একইসাথে দেশে ভালোমানের চা পাতা উৎপাদনের দাবি তাদের।


চট্টগ্রামের টি প্যাকেটিয়ার্স মো. সায়েম খাদেম বলেন, ‘আমদানির ক্ষেত্রে কঠোরতা আনতে হবে তবে তার আগে আমাদের এখানে চায়ের গুণগত মান নিশ্চিত করতে হবে।’ 


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম