
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগে আলহাজ্ব নুরুল হক বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আলহাজ্ব নুরুল হক বাচ্চু ফাউন্ডেশনের চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী মো: চান্দন হোসেন রাজু শুক্রবার (২১ মার্চ) সকালে চারিদ্রোন তার নিজ বাড়িতে এ ঈদ উপহার বিতরণ করেন। সেনবাগ পৌরসভার ৬নং ওয়ার্ড (চারিদ্রোন-অষ্টদ্রোন) সহ আশপাশের ৭ শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি,লুঙ্গি,পাঞ্জাবী ও থ্রী-পিচ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল হক বাচ্চু ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব নুরুল হক বাচ্চু,চেয়ারম্যান চান্দন হোসেন রাজু, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সাহেব উল্যা, অষ্টদ্রোন সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি মো: নুরুল আলন স্বপন, বিএনপি নেতা ওমর ফারুক বশর,মোরশেদ আলম রুবেল, মো: আবুল হাসেম ও রুবেল সহ প্রমুখ।
ঈদ উপহার বিতরণ শেষে আলহাজ্ব নুরুল হক বাচ্চু ফাউন্ডেশনের চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী মো: চান্দন হোসেন রাজু বলেন, "আসুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মাদক মুক্ত দেশ গড়ি" এ শ্লোগানে গঠিত আলহাজ্ব নুরুল হক বাচ্চু ফাউন্ডেশন। সমাজের অসহায়দের পাশে দাঁড়ানোই এ ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।





























