
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে পবিত্র রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার (১১ মার্চ) সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন সেনবাগ পৌরসভার সভাপতি মাওলানা আবু সুফিয়ানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী জেলা (উত্তর) শাখার সহ সভাপতি মাওলানা খুরশিদ আলম তালহা।
এ সময় বক্তব্য রাখেন-সেনবাগ উপজেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা মুফতি নুরুল ইসলাম,উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ মাওলানা আবু সালেহ জুয়েল।
আরও উপস্থিত ছিলেন সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলা নেতা আবদুল ওদুদ সহ প্রমুখ।
ইফতারের পূর্বাহ্নে দেশ- জাতি এবং বিশ্ব মানবতার শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়েছে।





























