
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রবিবার (৯ মার্চ) বাদ আসর সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: আলা উদ্দিন এর সঞ্চালনায় এবং সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী বেলাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ সাইয়্যেদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন করিম,নায়েবে আমির মাওলানা আবদুল মালেক,পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজী,৪নং কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গোলাম হোসেন শাহীন।
দেশ ও জাতি এবং বিশ্ব মানবতার শান্তি,সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।





























