
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী সীমান্তে বোরো ধান খেতে এসে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।
২০ মার্চ বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের লাল নেংগড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফসল রক্ষার জন্য স্থানীয় পাহাড়ি এলাকার কৃষকরা জমির চারপাশে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। এতে ভয়ে বন্য হাতির দল ধান ক্ষেতে হানা দিতে আসে না। বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রায় ২০ টি বন্য হাতির দল একটি দল স্থানীয় কৃষক জিয়ারুলের বোরো ধান ক্ষেতে খাবারের সন্ধানে আসে। একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় সঙ্গে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি।খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী জানান, জিয়ারুল নামে এক কৃষক ধান ক্ষেত বাঁচাতে জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করেছে। জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হবে।





























