
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
শেরপুর পৌর এলাকার নওহাটার বাসিন্দা চা বিক্রেতা আ: মান্নান এর পুত্র মো: রিপন আহমেদ ওরফে মজনু মিয়া (২৫) তার নিজ গৃহে থাকার কক্ষে কাঠের পাড়ের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ।
গতকাল ৯ মার্চ রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে মৃত মজনু মিয়াকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে তাৎক্ষনিক পরিবারের সদস্যরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে রাতেই শেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।





























