
মোঃ আরিফুল ইসলাম,
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের ৭নং ওয়ার্ড (ডাক বাংলো'র সামনে) হতে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ই মার্চ) সখিপুর থানা পুলিশ কর্তৃক মাদক'দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রেজোয়ানুল হক প্রিন্স (৩০)। সে পৌর এলাকার ৫ নং ওয়ার্ড নিবাসী আব্দুল মালেকের ছেলে । গ্রেফতারের সময় তার কাছ থেকে ২৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য-৭,৫০০/(সাত হাজার পাঁচশত) টাকা ।
এ বিষয়ে সখিপুর থানা অফিসার ইন-চার্জ জাকির হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ একজন আটক করা হয়। এ ধরনের অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।





























