শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

স্মার্ট রাস্তা হলো, এবার দরকার স্মার্ট নাগরিক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

এ বছরের শুরুতেই রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ যায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের। ভোর পৌনে ৪টার দিকে সড়কের মাস্তুল এলাকায়  ঘটে এ দুর্ঘটনা। খিলক্ষেত থানার এসআই মো. হাফিজুর রহমান বলেন, ভোর রাতে মোটরসাইকেলে করে তারা পূর্বাচল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। মাস্তুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে।


ঠিক আগের মাসে রাজধানীর কুড়িল-পূর্বাচল সড়কের একই এলাকায় ট্রাফিক গুলশান বিভাগ ও গুলশান ক্রাইম বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে।


মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া হাইওয়েতে এ বছরের জানুয়ারিতে মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়। বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ঘটনাস্থলে মারা যান তিনি।


ঢাকাকে যানজটমুক্ত করে তুলতে নানাবিধ উদ্যোগের অন্যতম হলো ঢাকা উত্তরের কুড়িলের ৩০০ ফিট, দক্ষিণের মাওয়া হাইওয়ে।



সরেজমিনে তিনশ ফিটের রাস্তায় দেখা গেছে, যেখানে সেখানে টিকটক ভিডিও করার জন্য মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকে। অন্তত তিনটি জায়গা থেকে উল্টোপথে ইজিবাইকগুলো ঢুকে পড়ে। যদিও এদের এখানে চলাচল করার কথা নয়। যখন টানা রাস্তায় কোনও প্রাইভেটকার বা ভারী যানবাহন চলাচল করে সেখানে ছোট বাহনগুলো যথেষ্ট সতর্কতা নিয়ে না চললে দুর্ঘটনা ঠেকানো যায় না। আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভিডিও বানানোর জন্য যারা সেখানে যান, তারা মোটরবাইক নিয়ে নানা স্টান্ট দেখানোর ভিডিও করতে গিয়ে খেয়ালও করেন না তার আশেপাশে কী আছে আর নেই। এমনকি বিভিন্ন জায়গার রেলিংগুলোর ওপরে উঠে ঝুঁকিপূর্ণভাবে টিকটক করতেও দেখা গেছে। এসব সড়কে যানবাহনের গতি মাপার ব্যবস্থা থাকলেও সেসব মনিটরিং নিয়ে আছে নানা অভিযোগ।


নগর পরিকল্পনাবিদরা বলছেন, যখন নগর স্মার্ট করবেন তখন সেই নগরে বসবাসকারীদের সেটার সঙ্গে অভ্যস্ত করে তুলতে হয়। সেজন্য মনিটরিং ছাড়াও বেশকিছু সচেতনতামূলক কর্মসূচি থাকতে হবে। যদিও যাত্রী কল্যাণ সমিতি মনে করে, গাড়িচালকদের লাইসেন্স প্রদান প্রক্রিয়া যদি স্বচ্ছ হয় তাহলে অনেক দুর্ঘটনা কমে আসবে।



সম্প্রতি ট্রাফিক গুলশান বিভাগ ও গুলশান ক্রাইম বিভাগের যৌথ উদ্যোগে ৩০০ ফিট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওভারস্পিড, উল্টো পথে চলাসহ অন্যান্য ট্রাফিক আইনভঙ্গের জন্য নেওয়া হয় আইনানুগ ব্যবস্থা। প্রতিদিন অভিযান চালানোরও ঘোষণাও করা হয়।


ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজুর রহমান বলেন, অভিযান এখনও নিয়মিত চলছে। ট্রাফিক গুলশান বিভাগ ও গুলশান ক্রাইম বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চলে। যেখানে সেখানে পার্কিং, টিকটকারদের ভিড়, উল্টোপথে যাতায়াত— এসব যেন কেউ না করে সেই তদারকি করা হয় নিয়মিত। কিন্তু আমাদের নাগরিকদেরও স্মার্ট হওয়ার সময় এসেছে, বড় বড় বহুমুখী রাস্তা কেবল তাদের জন্যই, সেখানে অসচেতনতাবশত অবহেলা করে প্রাণ দেওয়াটা মোটেই স্মার্টনেস নয়।



স্মার্ট নগরীর অন্যতম উপাদান স্মার্ট নাগরিক উল্লেখ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বলেন, ছোটবেলা থেকে শিশুকে শেখাতে হবে রাস্তায় কীভাবে চলতে হয়, নিয়মগুলো কী, তার দায়িত্ব কী। তাকে তার দায়িত্ব বিষয়ে সংবেদনশীল হতে হবে। পুলিশের নিয়ন্ত্রণ দরকার কিন্তু সেটা দিয়ে সব নিয়ন্ত্রণ করতে পারবেন না। স্মার্ট নাগরিক লাগবে। তা না হলে, আপনি তাকে টেকনোলজি দেবেন, সে অপব্যবহার করবে, বড় রাস্তা দেবেন সে সেটার অপব্যবহার করে নিজের ক্ষতি ডেকে আনবে।


যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী মনে করেন দুর্ঘটনা কমাতে আইনের শাসন নিশ্চিত করার পাশাপাশি অবশ্যই চালকদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে। এবং রাস্তায় চলাচলের নিয়ম ছোটবেলা থেকেই শেখানোর পাশাপাশি নিয়মিত সচেতনতা কার্যক্রম চালানোয় বিভিন্ন কর্মসূচি নিতে হবে।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান