
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাংবাদিক স্বজনের সদস্য রমাপ্রসাদ বাবুর বাবা রমেন্দ্র নারায়ণ সরকার আর নেই।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের সাড়ারকোনা নিজ গ্রামে বার্ধকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি মৃত্যুকালে তিন ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া বৃহস্পতিবার দুপুরে পারিবারিক শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়।
তাঁর বড় ছেলে অধ্যাপক ড. রমা বিজয় সরকার সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, মেজো ছেলে রমারঞ্জন সরকার মধ্যনগর উপজেলার প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ছোট ছেলে রমাপ্রসাদ সরকার বাবু দৈনিক সমকালের যুগ্ম বার্তা সম্পাদক। দুই মেয়ে মালা সরকার ও বেলা সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন।





























