
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক বিরোধের জেরে দুই ছেলের হাতে পিতা নুরুল হক চৌধুরী (৬৫)নামে এক ব্যক্তি খুন হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ৬ নম্বর ওয়ার্ডের গোয়াল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের প্রতিবেশী শাওন জানান, গত এক সপ্তাহ আগে তার দুই সন্তান নেজাম উদ্দিন (৩৩) ও মিজানুর রহমান (২৫) প্রবাস থেকে দেশে আসে। দেশে আসার পর থেকে পিতা-পুত্রের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়াঝাটিও হয়। বুধবার সন্ধ্যার দিকে ঘরের দরজা বন্ধ করে তারা পিতা-পুত্র ঝগড়াঝাটির এক পর্যায়ে ঘরের মধ্যে তাদের আত্মচিৎকারে আমরা ছুটে এসে দেখি ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তাদের পিতা। আমরা দ্রুত পুলিশ প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে দুই ছেলে পলাতক রয়েছে। নিহতের সংসার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন,সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। পিতাকে খুন করা দুই ভাই প্রবাসী।





























