
রাকিব হোসাইন, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (০১ সেটেম্বর ) দুপুর ১২ টায় রায়পুর পৌর শাখার কার্যালয় এর আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি:।
খাদ্য সামগ্রী বিতরণ আয়োজকরা জানান, রায়পুর উপজেলায় যারা সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরবর্তীতে ও এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রায়পুর পৌর শাখার
ইনচার্জ মো: হাছানুল কবির চৌধুরী সভাপতিত্বে
উপস্থিত ছিলেন রাযপুর পৌর শাখার এ জি এম তছলিম উদ্দিন ভূইয়া (পাবেল), এ জি এম সাইফুল ইসলাম লিটন, এ জি এম আনোয়ার পারবেজ (সুমন), ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল ইসলাম চৌধুরী,আবুল কাশেম সেন্টু মোল্লা,হিসাব ইনচার্জ খোরশেদ আলম, জুনিয়র আফিসার ঝর্ণা রানী পাল,আরো উপস্থিত ছিলেন রায়পুর সন্ধানী লাইফ ইন্সুরেন্স পৌর শাখার কর্মকর্তারা।
প্রেরক,





























