শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

সংখ্যা নয়, জনপ্রিয়তা বিবেচনায় বণ্টন হবে ৮ ইসলামী দলের জোটের আসন!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সংস্কারের আন্দোলন থেকে এবার নির্বাচনি মাঠে সরব জামায়াত নেতৃত্বাধীন আট দলের জোট। আট দল এক ব্যালটে ভোট করলে আসন সমঝোতার সমীকরণ কেমন হবে, চলছে হিসেব নিকেশ। দলগুলোর নেতাদের দাবি, সংখ্যা নয়, প্রার্থী ও দলের জনপ্রিয়তা বিবেচনায় আসন বণ্টন হবে। নেতারা বলছেন, মনোনয়নে প্রাধান্য পাবে জোটের শীর্ষ নেতারা।


নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ দেখা যাচ্ছে। রাজনীতির মাঠে তৈরি হচ্ছে নতুন মেরুকরণ, সংস্কার আন্দোলন থেকে রূপ নিচ্ছে নির্বাচনি আসন সমঝোতার জোটে।


ইসলামী দলগুলোর পারস্পারিক দূরত্ব থাকায় দেশের রাজনৈতিক পরিসরে এ দৃশ্য নতুন, যদিও জুলাই পরবর্তী ঐক্যের রাজনীতিতে দলগুলো রাজপথে ছিল একাট্টা, তবে কৌশলি।


অবশেষে জামায়াত নেতৃত্বাধীন এ জোটে ৩০০ আসনে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। প্রতিটি আসনে জোটের প্রার্থী হবে একজন।


যদিও এ বছরের শুরুতেই এককভাবে প্রায় ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। সেই থেকে দলটির প্রার্থীরা সভা-সমাবেশ, উঠান বৈঠক, ভোটারের কাছে গিয়ে দাঁড়িপাল্লার জন্য জনমত গঠনে ব্যস্ত। একইভাবে গেল আগস্টে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে গণসংযোগ শুরু করে ইসলামী আন্দোলন। জোটের বাকি দলগুলোও সামর্থ্য অনুযায়ী প্রার্থী ঘোষণা করে।



কিন্তু প্রশ্ন উঠেছে কীভাবে হবে এ আসন সমঝোতা? জোটসঙ্গী নেতারা বলছেন, ভোটের মাঠে প্রার্থীর জনপ্রিয়তা ও দলের অবস্থান বিবেচনায় প্রার্থী বাছাই করবে সমমনা এ জোট।


খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, ‘কারও শক্তি বেশি, কারও আর্থিক অবস্থা ভালো, কারও কর্মী বাহিনী বেশি। যখন আসন নিয়ে আলোচনা হবে তখন, দলটা ছোট হলেও কোনো এক প্রার্থীর ভালো অবস্থান রয়েছে, ভাবে বিচার করতে হবে।’


জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘সর্বোচ্চ ছাড় দেয়ার মনমানসিকতা নিয়ে আছি, যেন আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয়। শুধু জাগপা না, আমি বিশ্বাস করি প্রতিটি দল সর্বোচ্চ ছাড় দেয়ার মনমানসিকতা নিয়েই আসন বণ্টনের যে বৈঠক হবে, সেখানে বসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।’


আট দলের জোটে ভোটার, জনবল ও আর্থিক বিবেচনায় বড় দল জামায়াত। দলটি জোট শরিকদের ছাড় দিতে পারে প্রায় ৯০টি আসন। ইসলামী আন্দোলন পেতে পারে প্রায় ৫০টি আসন। আর বাকি পাঁচ দলকে প্রায় ৪০টি আসন ছাড়তে পারে জামায়াতে ইসলামী।



জামায়াতের নেতারা জানান, সংখ্যা দিয়ে আসন বণ্টন হবে না বরং আসন ধরে প্রার্থী বাছাই হবে। তবে জোটের শীর্ষ নেতারা প্রাধান্য পাবে। জানান, দেশ পরিচালনার প্রস্তুতি নিচ্ছে এ জোট।


জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়ের বলেন, ‘কতটা আসন কে নেবেন, কে পাবেন, এটা মুখ্য হবে না। মুখ্য টার্গেট হচ্ছে আমরা যাকে যেখানে দিলে তিনি পাশ করবেন, বিজয়ী হবেন, সে ব্যক্তি, সে দল, সেখানে অগ্রাধিকার পাবেন। যে দলের যেখানে অবস্থা ভালো, আমরা সে দলকে সেখানেই দেবো এবং এক দল একটা আসনেরই থাকবে, বাকিরা আমরা তাকে সহযোগিতা করবো। হয়তো আগামী সপ্তাহে চূড়ান্ত হয়ে গেলে আমরা একসঙ্গে ডিক্লেয়ার করবো।’


শীর্ষ নেতারা মনে করেন, এ জোটে আরও কিছু দল যুক্ত হতে পারে। তখন আসন পূণর্বন্টন হবে। 


আরও খবর




পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

পঞ্চগড়ে যুবদল,ছাত্রদলের উদ্যোগে ফরহাদ আজাদের জন্মদিনে পথচারীরদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

তাহেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, ইফতার মাহফিল

বর্তমান রাষ্ট্রপতিকেই রেখে দিচ্ছে বিএনপি?

মেয়াদ নেই অধিকাংশ কমিটির, নড়েচড়ে বসছে বিএনপি

রাজশাহীতে শিশুদের হাতে ইসলামিক বই তুলে দিলেন বিএনপি নেতা রিটন

রামেক ছাত্রদলের গণ-ইফতারে অংশ নিলেন সহস্রাধিক শিক্ষার্থী

রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন বিএনপি নেতা রিটন

রাসিকের হাল ধরবেন কে? আলোচনায় মোসাদ্দেক হোসেন বুলবুল

​রাজশাহীতে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মাহফুজুর রহমান রিটনের ইফতার

রাজশাহীতে মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন