
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলের সরকারী জি বি জি কলেজের নৈশ প্রহরী ইউসুফ আলীর অর্ধগলিত লাশ কলেজের পরিত্যক্ত পুকুরের কচুরি পানার নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর এলাকার চান্দশী গ্রামের মৃত গণি মিয়ার ছেলে।মঙ্গলবার (১০জুন)প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় চান্দসী গ্রামের জিবিজি সরকারী কলেজের নৈশ প্রহরী মৃত গনি মিয়ার ছেলে ইউসুফ আলী চলতি মাসের ৫জুন নিখোঁজ হোন। পরিবার লোকজন অনেক খোঁজা খুঁজি করে তাকে পায়নি। মঙ্গলবার সকালে পরিত্যাক্ত পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। পুলিশ এলাকাবাসীর সহায়তায় কচুরিপানার নিচ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি)মীর মোশাররফ মুঠোফোনে জানান লাশের সুরতহাল সংগ্রহ করেছি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।





























