
মাসুদ রানা: সুজানগর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষা ও নৈরাজ্য প্রতিরোধে পাবনার সুজানগর উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট বুধবার দুপুর সুজানগর এন.এ কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম আলি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য একে এম সেলিম রেজা হাবীব।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান মাষ্টার। উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। সিনিয়র যুগ্ম- আহবায়ক শফিউল আলম বাবু। সদস্য সচিব মোঃ রিয়াজ মন্ডল। উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক এস এম রাসেল, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন। , সাবেক কমিশনার আনিছুর রহমান খোকন ও মোঃ রায়হান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেদুল হাসান বাবু।
সমাবেশে বক্তারা বলেন আমাদের ছাত্ররা স্বাধীনতা এনে দিয়েছে এটা কে ধরে রাখতে হবে, আমরা হিন্দু মুসলিক এই বাংলাদেশে মিলে মিশে শান্তিতে বসবাস করি,মাদ্রাসা ছাত্ররা জেভাবে মন্দির পাহাড়া দিয়েছে সে ভাবে আমাদের সকলের পাহাড়া দিয়ে রাখতে হবে।





























