শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

শুল্ক প্রত্যাহারের পরও বেড়েছে চালের দাম, অভিযোগ করপোরেট কোম্পানির দিকে

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ০৬ জানুয়ারি ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৬ জানুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দেশে চাহিদার তুলনায় চাল উৎপাদন বেশি হচ্ছে। এরপরও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দুই দফায় চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবুও গেল ডিসেম্বরে সরু চাল কেজিতে আট থেকে দশ টাকা বেড়ে ৮০ টাকা ছাড়িয়েছে, বেড়েছে মোটা চালের দামও। এজন্য করপোরেট কোম্পানিকে দুষছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।


ক্ষমতা গ্রহণের পর বাজার নিয়ন্ত্রণে চাল আমদানিতে দুই দফা পুরোপুরি রাজস্ব ছাড় দিযেছে অন্তর্বর্তী সরকার। এনবিআর বলছে, এতে প্রতি কেজি আমদানিকৃত চাল থেকে ২৫ টাকা রাজস্ব হারাবে সরকার। যদিও এ ছাড়ে কোনো পরিবর্তন নেই বাজারে।


গত ২০ অক্টোবর ২০ শতাংশ শুল্ক কমিয়ে প্রতি কেজি চালে সাড়ে ১৪ টাকা রাজস্ব ছাড় দেয় এনবিআর। এরপর ১ নভেম্বর সব ধরনের শুল্ক প্রত্যাহার করে দাম কমানো হয় আরও সাড়ে নয় টাকা। পরবর্তীতে ৪ নভেম্বর বেসরকারিভাবে পাঁচ লাখ ৮৭ হাজার টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। এ পরিমাণ চাল আমদানি হলে সরকারকে রাজস্ব হারাতে হবে এক হাজার কোটি টাকার বেশি। তবে এরপরেও প্রতি কেজি চালে দাম বেড়েছে আট থেকে দশ টাকা পর্যন্ত।


রাজধানীর কাওরানবাজার ও মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি বাজারে দেখা যায়, ডিসেম্বরের কয়েক সপ্তাহে প্রতি বস্তা সরু চালের দাম বেড়েছে ২০০ থেকে আড়াইশ' টাকা, যাতে খুচরা পর্যায়ে কেজিতে আট থেকে দশ টাকা বেড়ে দাম ছাড়িয়েছে ৮০ টাকা। মোটা চালের দামও সর্বনিম্ন ৬০ টাকা। আমদানি না করলেও দাম নিয়ন্ত্রণ সম্ভব জানিয়ে খুচরা ব্যবসায়ীরা দায় দিচ্ছেন করপোরেট কোম্পানির ঘাড়ে।


একজন ব্যবসায়ী বলেন, 'সবাই একজোট হয়ে ওরা সবাই বসে দাম নির্ধারণ করে। যে আমরা এই এই দামে পণ্য ছাড়বো।'


অন্য একজন ব্যবসায়ী বলেন, 'বড় বড় কোম্পানিকে চাপ দিলে, আর সরকার যদি কিছু চাল আমদানি করে তাহলে অবশ্যই চালের দাম কমে যাবে।'


বিবিএস বলছে, দেশে সাড়ে তিন কোটি টনের কিছু বেশি চাহিদার বিপরীতে চলতি বছর চালের উৎপাদন চার কোটি টন ছাড়িয়েছে। এরমধ্যে খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বন্যায় ১১ টন ধান নষ্ট হলেও উৎপাদন চাহিদার তুলনায় বেশি। এরপরেও বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমোদন দিয়েছে সরকার। রাজধানীর গুদাম মালিকরা বলছেন, ধানের দাম বৃদ্ধি আর করপোরেট কোম্পানিগুলোর প্রতিযোগিতায় ঊর্ধ্বমুখি চালের বাজার। অপর দিকে দেশের তুলনায় খরচ বেশি পড়ায় ভারতের চাল আমদানিতে আগ্রহী নন ব্যবসায়ীরা।


বাদামতলী-বাবুবাজার চাল আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন,কম্পিটিশন করে যখন ধান কিনতে যায় তখন অটোমেটিকলি ধানের বাজারটা বাড়ে। ধানের বাজার যখন বাড়ে তখন চালের বাজার বাড়ে। বড় বড় যতো করপোরেট কোম্পানি মার্কেটে আছে, যাদের অটো রাইসমিল আছে তারাও কম্পিটিশন করে ধান কিনে।'


এদিকে এনবিআর চার লাখ টন চাল আমদানির অনুমোদন দিলেও আমদানি হয়েছে মাত্র ১১ হাজার টন। শুল্ক কমানোর পরও, কেন এই অনাগ্রহ? তাহলে কি বাস্তবতা না বুঝেই বণিজ্য বিভাগ ও ব্যবসায়ীরা দাম কমাতে শুল্ক কমানোর দাবি করেছিলেন?


এনবিআরের সাবেক সদস্য মো. আব্দুল কাফী বলেন, 'তারা কিন্তু এনবিআরকে ছাড়পত্য দিতে বলছে। এনবিআর তাড়াতাড়িই তা দিয়ে দিয়েছে। এটা কিন্তু ব্যবসায়ীদের চাওয়ার আগেই দিয়েছে। এবং তখন এই ছাড়পত্র দিতে দিতে আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ভারতে চালের দাম বাড়িয়ে ফেলেছে। সরকারিভাবে চিন্তা করতে হবে যে কোন বন্ধু রাষ্ট্রে দেন-দরবার করে চাল তুলনামূলক কম দামে আনা যায়।'


রাজস্ব ছাড়ের পরও দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাব দেখছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। বলছেন, সরকারের রাজস্ব ছাড়ে পাওয়া অর্থে নিজেদের পকেট ভারি করছেন ব্যবসায়ীরা। কিন্তু এর তদারকির দায়িত্ব কার?


মোহাম্মদ আলীম আখতার খান বলেন, 'আমদানিকারক থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ীরা হয়তো মেসেজটা এখনও নেয়নি। হয়তো চাপ সৃষ্টির যদি নিতান্তই প্রয়োজন মনে হয় যে আর হচ্ছে না, তখন হয়তো সরকার অন্যভাবে যাবে।'


বর্তমানে এক মৌসুমে সরকারি গুদামে চালের মজুদ সক্ষমতা নেমেছে মাত্র আট লাখ টনে। অপর দিকে চাল মজুদ করায় প্রতিযোগিতায় নেমেছে করপোরেট কোম্পানিগুলো। যার ফলে চাহিদার তুলনায় চালের উৎপাদন বেশি হওয়ার পরেও চালের দাম নিয়ন্ত্রণ সরকারের হাত ফসকে ব্যবসায়ীদের হাতেই থেকে যাচ্ছে বলে মত সংশ্লিষ্টদের। 


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম