
আহম্মদ কবির স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গাচর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে মালিকহীন ৯টি ভারতীয় গরু আটক করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবি টহলদল।বুধবার (১১জুন) বিকাল ৩টায় সুনামগঞ্জ -২৮ ব্যাটালিয়ন অধীনস্থ আশাউড়া বিওপির টহল দল,সীমান্ত পিলার ১২২২/১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে শাহপুর নামক স্থান হতে ৯টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মুলা ৪লক্ষ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ -২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান।বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। উনি জানান আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়ে সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





























