
সুনামগঞ্জে পুলিশ সুপার হিসেবে তোফায়েল আহাম্মেদ এর দায়িত্ব গ্রহণ আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃটাঙ্গাইলের কৃতী সন্তান তোফায়েল আহাম্মেদ হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার(এসপি)হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন। রবিবার(৯মার্চ) পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন তিনি।দায়িত্বগ্রহণের পর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক পরিচিত সভায় উপস্থিত সকলের সাথে পরিচয় পর্ব শেষে,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন তিনি।এছাড়াও পুলিশ সদস্যদের সেবার মনোভাব নিয়ে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)তাপস রঞ্জন ঘোষ,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস)জাকির হোসাইন) এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। এর পুর্বে নবাগত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে শুভাগমন হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)তাপস রঞ্জন ঘোষ।এরপর জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবাগত পুলিশ সুপার কে গার্ড অব অনার প্রদান করে।উল্লেখ্য যে তোফায়েল আহাম্মেদ ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। ২০১৮ সালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। তিনি পুলিশের দায়িত্বশীল, দক্ষ ও বিচক্ষণ কর্মকর্তাদের মধ্যে অন্যতম। পুলিশের মিডিয়া সেল জানায় সুনামগঞ্জে যোগদানের আগে তোফায়েল আহাম্মেদ খুলনা রেঞ্জ অফিসে পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন। তার কর্মজীবনে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বরগুনা জেলা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ঠাকুরগাঁও, কক্সবাজার জেলা, সিএমপি চট্টগ্রাম জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী জেলা, কক্সবাজার সদর মডেল থানা, পটিয়া সার্কেল চট্টগ্রাম জেলা, র্যাব-৪, র্যাব হেডকোয়ার্টার্স, ৫ এপিবিএনসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে তার দক্ষ নেতৃত্ব ও কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। নবনিযুক্ত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ-এর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে। তার নেতৃত্বে জনসাধারণের নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত হবে এমনটাই দাবী করছে সুনামগঞ্জ কর্মরত পুলিশ।





























