
সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার তোফায়েল আহমেদ আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে তোফায়েল আহমেদ কে।তিনি এর পুর্বে পুলিশ সুপার হিসেবে খুলনা ডিআইজি রেঞ্জ কার্যালয়ে (এ্যাডমিনিষ্ট্রেশন এন্ড ফিন্যান্স)শাখায় দায়িত্বরত ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।একই প্রজ্ঞাপনে ৩ অতিরিক্ত মহাপরিদর্শকসহ ৭ ডিআইজি ও ৮ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





























