
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার তাহিরপুরঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে কয়লা কয়লা আনতে গিয়ে সীমান্তের ওপারে মাটি চাপায় কয়লার গর্তে আটকা পড়ে আবুল মিয়া নামের এক কয়লা শ্রমিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহত আবুল মিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলকাছ মিয়ার ছেলে।
স্থানীয়দের তথ্যমতে জানাযায় রবিবার ভোররাতে উপজেলা সীমান্তবর্তী এলাকার চারাগাঁও বিওপির আওতাধীন কলাগাও এলাকার ১৫-২০ জনের একটি গ্রুপ প্রতিদিনের ন্যায় সীমান্তের চোরাই পথে ভারতের অভ্যন্তরে ঢুকে পাহাড়ের কয়লার গর্তে ঢুকে চুরি করে কয়লা আনতে যায়।গর্তের ভিতর থেকে কয়লা কুড়ে বস্তাবন্দি করে বেড়িয়ে আসার সময় হঠাৎ গর্তের উপর থেকে পাথর ও মাটি ভেঙে পড়ে।এই সময় আবুল মিয়ার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা বেড়িয়ে আসতে পারলেও আবুল মিয়া গর্তে আটকে যায়।এরপর তার সাথে থাকা শ্রমিকরা গর্তের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করে সুনামগঞ্জ -২৮ব্যাটালিয়ন অধিনায়ক লে,কর্নেল একে এম জাকারিয়া জানান সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি কে ফাঁকি দিয়েই চোরাই পথে ভারত থেকে কয়লা আনতে গিয়েছিল।সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এই চোরাচালানের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























