
আহম্মদ কবির স্টাফ রিপোর্টার তাহিরপুরঃবেপরোয়া হয়ে উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের কয়লা চোরাকারবারিরা।চোরাই পথে বিনা শুল্কে ভারত থেকে নিয়ে আসা কয়লার চালান জব্দ করতে গিয়ে কতিপয় উগ্রবাদী কয়লা চোরাকারবারিদের হামলার শিকার হন,বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি'র)টহল দলের সদস্যরা।শনিবার বাংলাদেশ বর্ডার গার্ডের ২৮ব্যাটালিয়ন(বিজিবি)সুনামগঞ্জ এর অধীনস্থ তাহিরপুর উপজেলার বালিয়াঘাট বিওপির টহল দল এই হামলার শিকার হন।জানাযায় সংঘবদ্ধ চোরাকারিদের এলোপাতাড়ি ভাবে ছুঁড়ে ইট-পাথরের আঘাতে বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাফর এর মাথা ফেটে যায়।আহত ক্যাম্প কমান্ডার কে স্থানীয়দের সহায়তায় উপজেলার সীমান্ত এলাকার লাকমা পশ্চিমপাড়া বাজারে এক পল্লী চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে, রাতে বিওপিতে নিয়ে আসা হয়।স্থানীয়রা জানান লাকমা সীমান্ত এলাকা দিয়ে শনিবার সকালে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে সীমান্তের ওপারে ভারতে প্রবেশ করে মেঘালয় পাহাড়ের বিভিন্ন কয়লার কুপ থেকে
প্রায় দেড় থেকে দুই শতাধিক বস্তায় ভর্তি করে এসব কয়লা এপারে নিয়ে আসার জন্য ২৮বিজিবির সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ১১৯৭-এর ৪ এস এলাকায় জড়ো করে।এই সময় বালিয়াঘাট বিওপির টহলে থাকা ক্যাম্প কমান্ডার ও দুই জন বিজিবি সদস্য এইসব কয়লা চোরাচালানের সন্ধান পেয়ে,ঘটনাস্থলে গিয়ে কয়লা জব্দ করে নিয়ে আসার জন্য শ্রমিক সংগ্রহ করতে যান।শ্রমিক সংগ্রহ করতে না পেরে তাদের নজরে থাকা চোরাই পথে আনা কয়লার দিকে অগ্রসর হতে থাকলে সংঘবদ্ধ চোরাকারবারিরা এলোপাথাড়ি ভাবে ইটপাথর নিক্ষেপ করতে থাকে। এইসময় বিওপির ক্যাম্প কমান্ডার এর মাতায় আঘাত লেগে আহত হন।এরপর এলাকার লোকজন এগিয়ে এসে আহত ক্যাম্প কমান্ডার ও বিজিবির টহল দলকে নিরাপদে স্থানীয় বাজারে সরিয়ে নিয়ে আসে। সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা।বিষয়টি নিশ্চিত করে কমান্ডার হাবিলদার স্বপন দেবনাথ গণমাধ্যম কে জানান উন্নত চিকিৎসার জন্য নায়েব সুবেদার কে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে প্রেরণ করা হয়েছে।





























