
সোহেল রানা তালতলী প্রতিনিধি:
বরগুনার তালতলীতে অতিদরিদ্র পরিবারের গর্ভবতী মায়েদের আর্থিক ও সামাজিক সহযোগিতা প্রাপ্তির লক্ষ্যে ইউনিয়ন পরিষদ, মহিলা অধিদপ্তর,সমাজসেবা অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের সাথে 'সমুদ্র সমাজ' এর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সমুদ্র সমাজ এর আয়োজনে ও রাইট টু গ্রো এর সহযোগিতায়"সমুদ্র সমাজ" উপজেলা অফিস কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সমুদ্র সমাজ সভাপতি নজরুল ইসলাম লিটু এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন রাইট টু গ্রো প্রকল্প সমন্বয়কারী জনাব মনিরুজ্জামান। স্বাস্থ্য কর্মকর্তা গণপতি মিস্ত্রি, সমাজসেবা প্রতিনিধি সুজন কর্মকার, মহিলা অধিদপ্তরের প্রতিনিধি মাইনুল হক, রাইট টু গ্রো কর্মকর্তা নাজমুল হোসাইন, ইউপি সদস্য জয়নাল আবেদীন, ছিদ্দিক হোসেন, শফিকুল ইসলাম, ইছাহাক মাঝি,নিন্দা বেগম, মাছুমা আক্তার প্রমুখ।
সভায় মহিলা অধিদপ্তর, সমাজসেবা, স্বাস্থ্য বিভাগ ও ইউনিয়ন প্রতিনিধিদের কাছে উপজেলার অতিদরিদ্র পরিবারের গর্ভবতী মায়েদের সনাক্ত করে মোট ৬৫ জনের একটি তালিকা প্রদান করা হয়। এবং এদেরকে আর্থিক ও সামাজিক সহযোগিতার জন্য সুপারিশ জানানো হয়।





























