
সোহেল রানা তালতলী প্রতিনিধি
বরগুনার তালতলীতে সাংবাদিকদের "সমুদ্র সমাজ" নামের সামাজিক সংগঠনের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলা সমুদ্র সমাজের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমুদ্র সমাজ-সভাপতি নজরুল ইসলাম লিটু এর সভাপতিত্বে ও সদস্য গোলাম মাওলা'র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি, সাংবাদিক মাওলানা ইউসুফ,সোহেল রানা, জলিল আহমেদ, মাহমুদুল হাসান, মোস্তাফিজুর রহমান, খালেদ মাসুদ, ফয়সাল সিকদার ও আবুল হাসান প্রমুখ।
জানাযায় "সমুদ্র সমাজ" সংগঠনটি ২০২১ সাল থেকে রাইট টু গ্রো ( এসিএফ) এর সাথে তালতলী উপজেলায় শিশু পুষ্টি ও শিশু সঠিকভাবে বেড়ে ওঠা নিয়ে কাজ করে আসছে।
সভায় সমুদ্র সমাজের কার্যপ্রণালী ও কাজের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের ধারণা দেওয়া হয়। সমুদ্র সমাজের সভাপতি সাংবাদিকদের কাছে এ সংগঠনের সেবামূলক কাজ বাস্তবায়নের বিষয়টি প্রচারের মাধ্যমে সহযোগিতা কামনা করেন।





























