
আহম্মদ কবির স্টাফ রিপোর্টারজীববৈচিত্র্যের আধার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটকবাহী নৌযানে উচ্চস্বরে গানবাজনায় নিষেধাজ্ঞা দিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন। সোমবার( ৯জুন)উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)তার অফিসিয়াল ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওর এলাকায় শব্দদূষণ রোধে, পর্যটকবাহী সকল হাউজবোট কিংবা লোকালবোটে উচ্চস্বরে গান বাজানো সম্পুর্ন নিষিদ্ধ।এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে।জানাযায় এর আগে হাওর পাড়ের অনেকেই শব্দদূষণে অতিষ্ঠ হাওরবাসী এমন অভিমত প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শব্দদূষণ রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।পরবর্তীতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌযানে উচ্চস্বরে গান বাজানো সম্পুর্ন নিষিদ্ধ করে বিজ্ঞপ্তিতে জানান।





























