
স্টাফ রিপোর্টার তাহিরপুরঃদেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় মা মাছের অভয়ারণ্য খ্যাত দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা।বুধবার(৪,সেপ্টেম্বর)বিকালে টাঙ্গুয়ার হাওর এলাকার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত তেকুইন্যা, বেরবেরিয়া,সোনাডুবিসহ কয়েকটি বিলে অভিযান চালিয়ে আনুমানিক ৪০০মিটার কারেন্ট জাল উদ্ধার করে,এসময় টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মৎস্য নিধনের দায়,মৎস্য সুরক্ষা আইনে এক জেলেকে ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান ও মধ্যনগর থানা পুলিশ।মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা জানান টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।





























