
টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন জলমহালে বিষপ্রয়োগ ঘটনাস্থল পরিদর্শনে ইউএনওআহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃপ্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সংরক্ষিত জলাভূমি দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন বিলে পাখি ও মাছ শিকারের জন্য বিষপ্রয়োগ করা হয়েছে এমন তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম। শনিবার (৮মার্চ) বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া'র নির্দেশে ঘটনাস্থল টাঙ্গুয়ার হাওরের চটানিয়া বিল,বাগমারাগুপ ও গইন্যাকুড়ি বিল সরেজমিন পরিদর্শন করেন তিনি।পরিদর্শনের সময় তিনি টাঙ্গুয়ার হাওরের চটানিয়া বিলে বিষ প্রয়োগের কারণে হাঁস ও গইন্যাকুড়ি বিলে মাছ মরার দৃশ্য স্বচক্ষে দেখে,এই সমস্ত বিলের পারমিটধারী সমিতির সদস্যদের পারমিট বাতিল ও সমিতির রেজিষ্ট্রেশন বাতিল করার কথা বলেন তিনি।এছাড়াও এসমস্ত ঘটনায় তাহিরপুর থানায় একাধিক মামলা হয়েছে,মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তাহিরপুর থানা অফিসার ইনচার্জ কে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ইউপি সদস্য ও হাওর বাঁচাও আন্দোলন কমিটির তাহিরপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক তুজাম্মিল হক নাসরুম,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাকেরিন রশীদ শিমুল,ইউপি সদস্য মেসবা উদ্দিন পলাশ,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক হাসিমুল তারেক,দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আহম্মদ কবির,এছাড়াও টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।





























