শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

তারেক রহমানের ঐতিহাসিক জনসভায় রূপ নিচ্ছে মৌলভীবাজার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে মৌলভীবাজারে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব উৎসবের আমেজ। জেলার শেরপুর এলাকার আইনপুর খেলার মাঠ যেন আজ এক বিশাল রাজনৈতিক মিলনমেলায় পরিণত হয়েছে। মাঠজুড়ে খণ্ড খণ্ড মিছিল, স্লোগান আর ব্যানার-ফেস্টুনে ভরপুর জনসমুদ্র এখন অপেক্ষায়- তারেক রহমানের বক্তব্যের।

ইতোমধ্যে জনসভাস্থলে দৃশ্যমান মঞ্চ নির্মাণসহ সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম, স্বেচ্ছাসেবক টিম, মেডিকেল বুথ ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠের চারপাশে সাজ সাজ রব, ব্যস্ত সময় কাটাচ্ছেন নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা।

দলীয় সূত্র জানায়, জনসভাকে সফল করতে গত কয়েকদিন ধরে জেলা বিএনপির শীর্ষ নেতারা নিয়মিত মাঠ পরিদর্শন করেছেন। সিলেট বিভাগের চার জেলার মিলনস্থল হিসেবে পরিচিত মৌলভীবাজারের এই জনসভায় লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন দলীয় নেতারা।

শেরপুর বাজার ও আশপাশের এলাকায় বাড়তি যানবাহন চলাচল, স্বেচ্ছাসেবক মোতায়েন ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে স্বেচ্ছাসেবক চৌকি।

এদিকে গতকাল (বুধবার) রাত ৮টার দিকে সিলেটে পৌঁছান তারেক রহমান। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। একই সঙ্গে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জোবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তিনি সিলেট বিমানবন্দরসংলগ্ন একটি হোটেলে রাত্রিযাপন করেন।

আজ (২২ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরের একটি জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। এরপর দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়া বেলা আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জনসভাতেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা বলেন, “এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন।” তাদের আশা, মৌলভীবাজারের এই জনসভা বিএনপির রাজনৈতিক ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।


আলোকিত সকাল/ফাহাদ


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান