শিরোনাম
কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ ‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

তফসিল পেছাতে এনসিপির আবদার, ইসিকে অনড় থাকার তাগিদ বিএনপি–জামায়াতের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

খালেদা জিয়ার অসুস্থতার কারণে তফসিল পেছানোর এনসিপির প্রস্তাবে ভিন্নমত প্রকাশ করেছে বিএনপি ও জামায়াত। বিএনপির প্রশ্ন এনসিপি কবে, কীভাবে তাদের মুখপাত্র হলো? জামায়াতের মন্তব্য, সবাই যখন নির্বাচনের জন্য প্রস্তুত, তখন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করলে তা কেউ গ্রহণ করবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল বা নির্বাচন পেছালে জনগণের আস্থা নষ্ট হবে।



নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই কৌশল ও পাল্টা কৌশলের খেলায় ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষ। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও কেটে গেছে এক বছরেরও বেশি সময়।


অবশেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে জোরেশোরে। রাজনৈতিক দলগুলো মনোনয়ন চূড়ান্ত করার কাজে ব্যস্ত। সক্রিয় রয়েছে নির্বাচন কমিশনও।


এমন অবস্থায় প্রধান নির্বাচন কমিশনারকে শিগগির তফসিল ঘোষণা না করার অনুরোধ জানিয়েছে এনসিপি। দলটির দাবি, বেগম জিয়ার স্বাস্থ্য ও বিএনপির ‘নাজুক পরিস্থিতি’ বিবেচনায় রাখা উচিত।


এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ওনারা দ্রুত তফসিল দিতে চাইছেন। আমরা বলেছি, রাজনৈতিক সংকটময় পরিস্থিতি বিবেচনায় রাখা দরকার। বেগম জিয়ার প্রতি সবার আবেগ-অনুভূতি আছে, এটি শুধু বিএনপি-কেন্দ্রিক নয়।


বিএনপি এতে বিস্ময় প্রকাশ করে জানায়, এনসিপি তাদের মুখপাত্র নয়। জামায়াতও বলছে, তফসিল পেছানোর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের সমস্যা হলে আমরা বলব। এনসিপি কি আমাদের মুখপাত্র? আমরা তো এখনও বলিনি তফসিল দিতে নিষেধ করার কথা। বরং আমাদের এখনো মনে হচ্ছে তফসিল যত দ্রুত ঘোষণা হবে, দেশে আইনশৃঙ্খলা ও শান্তি তত দ্রুত ফিরে আসবে।


জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তারা কেন এমন বলেছেন, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। বেগম খালেদা জিয়ার অসুস্থতা দেশে–বিদেশে সবার উদ্বেগের বিষয়। কিন্তু এ নিয়ে কোনোভাবেই রাজনীতি করার সুযোগ নেই বলে আমরা মনে করি।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল পিছিয়ে দিলে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মো. মাহবুবুর রহমান বলেন, আর একদিনও নয়, ফেব্রুয়ারি মানেই ফেব্রুয়ারি। ওই সময়েই নির্বাচন হওয়া উচিত। যদি বিএনপিও ফেব্রুয়ারিতে নির্বাচন না চায়, তবে সরকার প্রস্তুত থাকলে দ্রুতই নির্বাচন করে ফেলা উচিত।


তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের স্বার্থেই সঠিক সময়ে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের অনড় থাকা জরুরি।


আরও খবর




কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর চৌমুহনী আমানিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলীর গাজীপুর বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭ দোকান পুড়ে ছাই

ধানগড়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

‎চরফ্যাশনে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে নারী-পুরুষের বিক্ষোভ

লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেজর হাফিজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উচ্ছ্বাস

জামালগঞ্জে ১৭কার্টন খেজুর বিতরণ সম্পন্ন

আসছে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্ব,চমক দেখাতে পারে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে দুস্থ-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

তাহেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, ইফতার মাহফিল

বর্তমান রাষ্ট্রপতিকেই রেখে দিচ্ছে বিএনপি?

মেয়াদ নেই অধিকাংশ কমিটির, নড়েচড়ে বসছে বিএনপি

রাজশাহীতে শিশুদের হাতে ইসলামিক বই তুলে দিলেন বিএনপি নেতা রিটন

রামেক ছাত্রদলের গণ-ইফতারে অংশ নিলেন সহস্রাধিক শিক্ষার্থী

রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন বিএনপি নেতা রিটন

রাসিকের হাল ধরবেন কে? আলোচনায় মোসাদ্দেক হোসেন বুলবুল

​রাজশাহীতে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মাহফুজুর রহমান রিটনের ইফতার

রাজশাহীতে মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন