শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

তিন কারণে ২০২৬ সালের এসএসসি পেছানোর শঙ্কা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে সংকট যেন পিছু ছাড়ছে না। শিক্ষাক্রম বাতিল হওয়ায় এক বছর শুধু দশম শ্রেণির সিলেবাসে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তের পর এবার সামনে এসেছে নতুন বাধা। জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটির কারণে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা অন্তত তিন মাস পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।




শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পরপরই শুরু হবে পবিত্র রমজান মাস। রোজা ও ঈদুল ফিতরের ছুটির সময়ে পাবলিক পরীক্ষা নেওয়া বাস্তবসম্মত নয়। ফলে চলতি বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এসএসসি-এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।



রোববার (২১ ডিসেম্বর) রাতে তিনি গণমাধ্যমকে বলেন, পরীক্ষাটা কবে নেওয়া হবে, সেটা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দৃশ্যত ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। এটা আপনারাও বুঝতে পারছেন, সবাই বুঝবেন নিশ্চয়ই। এখন পরীক্ষাটা কবে হবে, সেটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।


তিনি আরও বলেন, এবারই যে প্রথম দেরিতে এসএসসি পরীক্ষা শুরু করা হচ্ছে, তা নয়। বিশেষ কারণে বিভিন্ন সময় এর আগেও দেরিতে পরীক্ষা নেওয়া হয়েছে।



উদাহরণ হিসেবে তিনি করোনাভাইরাস পরিস্থিতির কথা তুলে ধরেন। সে সময় পরীক্ষার শিডিউলে বড় ধরনের পরিবর্তন এসেছিল। সেই ধাক্কা কাটিয়ে ওঠার পর এবার নির্বাচনের কারণে আবারও সময়সূচিতে ছেদ পড়ছে বলে জানান তিনি। বিশেষ পরিস্থিতিতে এমনটা হতেই পারে, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও মন্তব্য করেন পরীক্ষা নিয়ন্ত্রক।


গত পাঁচ বছরে এসএসসি পরীক্ষার সময়সূচির দিকে তাকালে অস্বাভাবিকতার চিত্র স্পষ্ট। ২০২০ সাল পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চের মধ্যেই শেষ হতো। তবে ২০২১ সালে করোনাভাইরাস পরিস্থিতির কারণে পরীক্ষা পিছিয়ে ওই বছরের ১৪ নভেম্বর থেকে শুরু হয়।


এর পর ২০২২ সালে এসএসসি পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর এবং ২০২৩ সালে শুরু হয় ৩০ এপ্রিল। করোনার প্রভাব কাটিয়ে ২০২৪ সালে কিছুটা স্বাভাবিক সময়ে ফিরে আসে পরীক্ষা; সে বছর ১৫ ফেব্রুয়ারি এসএসসি অনুষ্ঠিত হয়। তবে ২০২৫ সালে আবারও সময় পিছিয়ে ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হয়।


এদিকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর। ফরম পূরণ চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। তবে পরীক্ষা কবে শুরু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, চলতি সপ্তাহ অথবা আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে বৈঠক হতে পারে। বৈঠকে সময়সূচি চূড়ান্ত করা হবে।


তিনি বলেন, ঈদুল ফিতর মার্চের তৃতীয় সপ্তাহে। ছুটি শেষে এপ্রিলের শুরুর দিকে পরীক্ষার তারিখ নির্ধারণের সুযোগ আছে। যদি এক মাস ১০ দিনের মতো সময় ধরে পরীক্ষা নেওয়া হয়, তাহলে ঈদুল আজহার আগেই পরীক্ষা শেষ করা যাবে কি না, সেটাও বিবেচনায় রাখতে হবে।


সব দিক মাথায় রেখে সময়সূচি সাজানো হবে জানিয়ে তিনি বলেন, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান