শিরোনাম
সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

ত্রাণ যাচ্ছে না ফেনীর প্রত্যন্ত এলাকায়, কষ্টে আছে মানুষ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বর্ষণে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছিল কয়েক লাখ মানুষ। ইতোমধ্যে বেশিরভাগ এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে দাগনভূঞা উপজেলার দুই লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় আছেন। উপজেলার বানভাসি এলাকাগুলোতে বর্তমানে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত পরিমাণ সহায়তার পরও প্রত্যন্ত এসব এলাকায় তা পৌঁছায়নি। ফলে অধিকাংশ জায়গায় ত্রাণের জন্য হাহাকার করছেন মানুষজন। দ্রুত ত্রাণ সহায়তা চেয়েছেন তারা।


উপজেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশিরভাগ এলাকার গ্রামীণ সব রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সারা দেশ থেকে ত্রাণ ও উদ্ধারকর্মীরা ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলায় প্রবেশ করলেও ত্রাণ পাচ্ছেন না দাগনভূঞার পানিবন্দি লাখো মানুষ। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন উপজেলার নারী-শিশু ও বৃদ্ধরা।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই উপজেলার বন্যার ভয়াবহতা সম্পর্কে প্রচারণা না থাকায় কেউ তাদের উদ্ধার করতে আসছেন না। এজন্য তারা ত্রাণ এবং কোনও ধরনের সহযোগিতা পাচ্ছেন না।


মঙ্গলবার সরেজমিনে উপজেলার নেয়াজপুর ও সোনাপুরসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হলেও প্রত্যন্ত গ্রামের মানুষের মাঝে এখনও ত্রাণ পৌঁছায়নি। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের সামান্য কিছু উদ্যোগ ছাড়া ত্রাণ পাচ্ছেন না উপজেলার পানিবন্দি অন্তত আড়াই লাখ মানুষ। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা।


দুর্ভোগের কথা জানিয়ে সোনাপুর গ্রামের ছালেহ আহমেদ বলেন, ‘ফুলগাজী ও পরশুরামের আগে দাগনভূঞার সব কটি গ্রাম ডুবে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এখানের দুর্ভোগের কথা আলোচনায় আসেনি। আমাদের গ্রামসহ আশপাশের গ্রামগুলোতে সরকারি বা স্বেচ্ছাসেবী সংগঠনের কোনও ত্রাণ সহায়তা পৌঁছায়নি। খাবারের কষ্টে আমরা হাহাকার করছি। সেইসঙ্গে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট।’


নেয়াজপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম ও আলী হোসেন জানান, অন্তত ১৫ দিন ধরে তাদের গ্রামগুলো পানির নিচে ডুবে আছে। গ্রামগুলো শহর থেকে অনেক ভেতরে হওয়ায় কেউ সেখানে আসছেন না। যার কারণে খাবার সংকট দেখা দিয়েছে। পুরো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোর একই অবস্থা।


উপজেলার পানিবন্দি আরও কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা ত্রাণ সহায়তা জেলার অন্যান্য উপজেলায় গেলেও দাগনভূঞা আসছে না। দোকানপাটে তেমন খাদ্যসামগ্রী নেই। কিছু থাকলেও অনেক বেশি দাম নেওয়া হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের কাছে ত্রাণ সহায়তা চেয়েছেন তারা।


এ ব্যাপারে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা বলেন, ‘ত্রাণের সংকট আছে। অনেক মানুষকে দেওয়া সম্ভব হয়নি। আবার পানিতে ডুবে থাকায় অনেক গ্রামে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তাদের কাছে ত্রাণ পৌঁছানোর।’


ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার বলেন, ‘এখন পর্যন্ত জেলার ছয় উপজেলায় আট লাখ ২৪ হাজার ৩৯২ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৬৬ হাজার ৪৪৫ জন। যারা এখনও পানিবন্দি অবস্থায় আছেন, তাদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা অব্যাহত রেখেছি আমরা।’


আরও খবর




অতিবৃষ্টিতে ডুবে যাওয়ার শঙ্কা: ধর্মপাশা–মধ্যনগরে কাঁচা ধান রক্ষায় কৃষকদের উদ্যোগ, দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা

সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন

সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল

এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা

লাকসামে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান

রোটারি ক্লাব অব ফতুল্লার মানবিক উদ্যোগ: ৩০০ দুস্থ পেল শাড়ি ও লুঙ্গি

নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোশারফ হোসেন

বান্দরবানে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

অতিবৃষ্টিতে ডুবে যাওয়ার শঙ্কা: ধর্মপাশা–মধ্যনগরে কাঁচা ধান রক্ষায় কৃষকদের উদ্যোগ, দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা

সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

ঈদের আগমুহূর্তে ঝড়ের তাণ্ডব,অর্ধশতাধিক পরিবার গৃহহীন

সংসদ সদস্যের উপস্থিতিতে পোরশায় বিশাল ইফতার মাহফিল

এক রাতে পুড়ে ছাই ৭ দোকান,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা