
মুহাম্মদ রাসেল উদ্দিন, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহানবী (সা.) -কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে, উপজেলার সর্বস্থরের সকল ধর্মপ্রান মুসলমানদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা গেছে, গত আগস্ট মাসে রাসুল (সা.)–কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দু'জনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করে নি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শরঈ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে।
উক্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত থেকে বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। অথচ ভারতেই সংখ্যালঘু কোনো জাতি নিরাপদভাবে বসবাস করতে পারে না। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না এবং ভারতের সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে এবং মহানবী (সা.)–কে নিয়ে ব্যঙ্গকারীদের ফাঁসি দিতে হবে।
নাগেশ্বরী উপজেলার বলদিটারী মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ অংশ নেন। এ সময় এলাকাজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নাগেশ্বরী থানা শাখার, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মোহাম্মদ রাসেল রাজ এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন- মোস্তাঈন মোশন সামাজিক সংগঠনের সভাপতি, মাওলানা ক্বারী আহমাদ তালুকদার এবং সচেতন ছাত্র সমাজ কুড়িগ্রাম জেলার সাধারন সম্পাদক, সোহানুর রহমান শামীম ও ইনসাফ কায়েমকারী ছাত্র সমাজ কুড়িগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক, শেখ মাহমুদ সহ আরও অনেকে।
এ সময় বক্তারা রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়ে মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির বিধায়ক নীতেশ রানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
পাশাপাশি সমাবেশে বক্তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কূটনৈতিকভাবে এ ঘটনার নিন্দা জানানোর দাবি জানান। উক্ত সমাবেশের শেষে বিশ্বের সব মুসলিমের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কুড়িগ্রাম জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক- হাফেজ মাওলানা মোহাম্মদ মোরাদুল মোমেনিন জালাল।





























