
মোঃ নিয়াজ মাখদুম, চবি
বারবার আল্টিমেটাম দেওয়ার পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি না হওয়ায়, প্রশাসনিক কার্যালয় সহ প্রধান প্রবেশ পথ সমূহে তালা দিয়ে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করেছে চবির সাধারণ শিক্ষার্থীরা তবে চিকিৎসা ও অন্যান্য জরুরী সেবাগুলো শাটডাউনের আওতামুক্ত থাকবে।
আজ ১৭-ই সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৫ টায় শহিদ মিনার প্রঙ্গনে অবস্থান নেয় তারা। পরে সেখান থেকে প্রথমে প্রশাসনিক কর্যালয়ে পরে প্রক্টর অফিস সহ চবির প্রধান প্রবেশমুখে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা।
চবি শিক্ষার্থী আহসানুল্লাহ হৃদয় বলেন, "আমরা ভিসির দাবিতে আন্দোলন করে যাচ্ছি কিন্তু তারা আমাদের দাবিকে সম্মান না জানিয়ে আমদেরকে ধৃষ্টতা দেখনো হয়েছে। আমরা এর তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একটি কুচক্রীমহল আমাদের শিক্ষাজীবন নষ্টকরার পায়তারা করছে। আমাদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলে আমার এর উচিত জবাব দিব।"
আরেক শিক্ষার্থী নেয়ামাতুল্লাহ ফারাবি বলেন, "আমরা সৈরাশাসককে দেশ থেকে তারিয়েছি।যদি ক্যাম্পাসে নতুন করে কোন সৈরাশাসকের দোষর আসে তাকে আমরা প্রতিহত করব। আজকে থেকে ভিসি এবং প্রো-ভিসি নিয়োগের আগ পর্যন্ত ক্যাম্পাসকে কমপ্লিট শাটডাউন ঘোষনা করা হলো। আমরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিব।"
এর পূর্বে আজ সকাল ১০ টায় চবির জিরো পয়েন্টে মানববন্ধন পালন করে সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে আজ কার্যদিবসের মধ্যে ভিসি নিয়োগের দাবি জানায় তারা। কিন্তু কার্যদিবস শেষ হয়ে গেলেও ভিসি নিয়োগের কোন প্রজ্ঞাপন জারি না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও প্রধান দুই ফটকে তালা লাগিয়ে দেন।





























