
চট্টগ্রাম প্রতিনিধি
খাগরিয়া ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখার উদ্দিন রাজিব এর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক সোলাইমান বাবুল এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আলহাজ্ব লোকমান হাকিম মানিক, আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, বিএনপি নেতা আবুল হোসেন, ফরিদুল আলম ফরিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি মোঃ শফি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ উদ্দিন, যুবদল নেতা আবু তালেব, ইকবাল, আবুল কাসেম, আরমান, আলমগীর, সেলিম, মফিজ, মোঃ সেলিম, মাহবুল আলম, নুরুল আলম ছাত্রনেতা আনিস, সুজন, এনাম,আসিফ, মহিউদ্দিনসহ প্রমুখ।





























