
ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর ফুলগাজী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ২৭ বছর পলাতক থাকা আসামি জসিম উদ্দিন (প্রকাশ বলি) অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী উপজেলার জিএম হাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।জানা গেছে, জসিম উদ্দিন উপজেলার পূর্ব বশিকপুর গ্রামের মৃত আব্দুল হক মজুমদারের ছেলে। তিনি গ্রেপ্তার এড়াতে ২৭ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পলাতক আসামি হিসেবে স্বীকার করেন এবং এতদিন আত্মগোপনে থাকার কথা জানান।ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, র্যাব আটককৃত আসামিকে থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























