
আজহারুল ইসলাম মোহনগঞ্জ নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শনগর সাধারণ পাঠাগারের উদ্দোগে যুক্তরাষ্ট্র প্রবাসী পাঠাগারের আজীবন সদস্য দানবীর মাইনুল হাছান শাহীনের অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে আদর্শনগর মহাবিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগীতায় মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। প্রথমিক ভাবে মেধা যাচাই করে, প্রতি বিদ্যালয় থেকে ৩ জন করে মোঠ-৭২ জন শিক্ষার্থী চুড়ান্ত পর্বে লিখিত পরীক্ষায় অংশ নেন,পাঁচ সদস্য বিশিষ্ট বিচারক মন্ডলীর মাধ্যমে সেখান থেকে ১৫-জনকে নির্বাচিত করা হয়।এবং নির্বাচিতদের মাঝে নগদ অর্থ ও সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির,আদর্শনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আমিনুল হক, বাংলা বিভাগের প্রভাষক শিব্বিরুল হক রাজন,এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী নূরনবী চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম খোকন, মোস্তফা কামাল জিয়া, বর্তমান সাধারণ সম্পাদক- সৈয়দ ইউসুফ আলী, সিনিয়র ও মেধাবী শিক্ষক মোঃ তাজুল ইসলাম, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সদস্য কবি সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক- আলী মুসা জয় ও ৬ নং সুয়াইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান প্রমুখ।পাঠাগারের আজীবন সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ সমাজসেবক ও শিক্ষানূরাগী মাইনুল হাসান শাহীনের অর্থায়নে অনুষ্ঠানেশিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিল পুরো কলেজ চত্বর।





























