
আল্লাহ্ ও রাসূলকে কটুক্তিকারীদের বিরুদ্ধে ব্লাসফেমি আইন প্রণয়ন করে শাস্তির দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃআল্লাহ ও তাঁর রাসূল (সাঃ)-এর শানে কটুক্তিকারীদের বিরুদ্ধে ব্লাসফেমি আইন প্রণয়ন করে উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বাদ জুমা উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে "তৌহিদী জনতার বাংলায়, নাস্তিকদের ঠাঁই নাই" "বিশ্বনবীর অপমান, সইবো না সইবো না" এরকম বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। হাফেজ মুহাম্মদ এরশাদ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মানসুর কবীর, মাওলানা আব্দুর রহমান আল-মুজাফ্ফার, মুফতি মাহমুদ হাসান, মাওলানা ইয়াহইয়া ইউনুছী, মাওলানা ইকবাল মাহমুদ প্রমুখ।





























